• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় এ সি ড নিক্ষেপ

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

ভোলায় গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় এ সি ড নিক্ষেপ।ভোলার দৌলতখান উপজেলার চর-খলিফা ইউনিয়নের পশ্চিম দিদারুলা গ্রামের পাঠান বাড়িতে ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় পারভিন বেগম (৩৮) নামের এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। তাকে ভোলা সদর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানী আত্মীয় স্বজন। ভুক্তভোগী পারভিন বেগম আব্দুল কামালের স্ত্রী এবং তিন সন্তানের জননী। এই অমানুষিক নির্যাতনের ঘটনাটি ভুক্তভোগীর নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।২৮সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ওই গৃহবধূ পারভিন বেগমের অভিযোগ, তার স্বামীর ৮ মাস বয়সে শ্বশুর মারা গেলে শাশুড়ির বাড়ির পাশে আব্দুল খালেক নামে আরেক জনকে বিয়ে করেন। প্রায় ২৩ বছর আগে তার (গৃহবধূর) বিয়ে হয়। বর্তমানে তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের মা। তার স্বামী চট্টগ্রামে একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তা কর্মীর কাজ করেন। বহুদিন যাবত ধরে স্বামী, শাশুড়ি ও শ্বশুরের সঙ্গে ভালো ভাবেই সংসার চলে আসছিল তার। প্রায় ৮ বছর আগে তার ননদ ফরিদা বেগম সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর বিভিন্ন কারণে ননদের সঙ্গে ঝগড়া ঝামেলা চলে আসছিল। পরবর্তীতে ননদের পক্ষ নিয়ে শ্বশুরও তার সঙ্গে ঝগড়া করতেন বলে জানান ওই ভুক্তভোগী।

তিনি আরও বলেন, গত বুধবার সকাল ও সন্ধ্যার দিকে মোবাইল ফোনে চার্জ দেওয়া নিয়ে ননদ ও শ্বশুরের সঙ্গে তার প্রচণ্ড ঝগড়া হয়। এ সময় তারা দুজনই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেবেন বলে হুমকি দেন। পরে রাতে তিনি তার দুই মেয়ে ও ছেলেকে নিয়ে এক খাটে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে হঠাৎ তার কাঁধে জ্বলতে শুরু করলে চিৎকার করলে ওই ভুক্তভোগী পারভিন বেগম পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তার দাবি ননদ ফরিদা বেগম ও শ্বশুর আব্দুল খালেক মিলে তাকে এসিড নিক্ষেপ করেন। তাদের কঠোর বিচারের দাবি জানান ভুক্তভোগী পারভিন বেগম।

এ দিকে প্রাথমিক পর্যায়ে এ টিকে অ্যাসিড বলেই ধারণা করছেন চিকিৎসক। পরবর্তীতে আরও পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান, ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মনির হোসেন। এবং ভোলার অতিরিক্ত পুলিশ সুপার
(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, বিষটি শুনেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করছে।

ওই গৃহবধূর শ্বশুর’সহ বাড়ির লোকজন পলাতক রয়েছে। এবং এ ছাড়াও এই ঘটনার সাথে জড়িত দের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডিনিউজ ইউরোপ/২৯সেপ্টেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ