ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে স্কুলে দেয়ালিকা উপহার দিলো শিক্ষার্থীবৃন্দ।নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় বেস কয়েকটি উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন হয়েছে। শিক্ষক দিবসের মধ্যে যুক্ত ছিলো র্যালি, এবং আলোচনা সভা শুরুতে প্রামান্য চিত্র প্রদর্শন। দিবসটি এ বারের প্রতিপাদ্য ছিলো শিক্ষকদের স্লোগান ছিলো শিক্ষকদের হাত ধরেই, শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু করা হবে।০৫ অক্টোবর (বৃহস্পতিবার) এ উপলক্ষে সকালে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজন করেছে বর্নাঢ্য র্যালি দিবস, ও আলোচনা সভা এবং প্রামান্য চিত্র প্রদর্শনের শেষে। র্যালিটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
পড়ে বিদ্যালয় সামনে এসে শেষ করে ও মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পত্রিকার সাংবাদিক আজকের পত্রিকার, জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ও বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বশির উল্যাহ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক গবিন্দ্র চন্দ্র দে, ফিরোজ আলম, মাকসুদুর রহমান পিন্টু প্রমূখ।
আলোচনা শেষে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনীত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়েছে। এবং অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা ও শিক্ষক দের’কে একটি দেয়ালিকা উপহার দেয়।
বিডিনিউজ ইউরোপ/৬অক্টোবর/জই/ভোলা