• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ওবায়দুল কাদেরের ২০১৩ সালের শাপলা চত্বরের হুমকি বুমেরাং

কবির আহমেদ ন্যাশনাল ডেক্স ঢাকা
আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

ওবায়দুল কাদেরের ২০১৩ সালের শাপলা চত্বরের
হুমকি বুমেরাং ।সরকারের পতন ঘটিয়ে এই বছরের ডিসেম্বরের মধ্যে নতুন বাংলাদেশে সূর্য উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের হলরুমে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনি স্মরণে এ আলোচনা সভা হয়।তিনি বলেন, ‘সরকার এখন বুঝতে পারছে। বিরোধীদলের আন্দোলনে তাদের পাগলপ্রায় অবস্থা। ওবায়দুল কাদের গতকাল যে কথা বলেছেন- শাপলা চত্বরের চেয়ে ভয়ংকর পরিস্থিতি হবে বিরোধীদলের। এই কথা জানতে বাকি আছে তারা কী ধরনের, কী চরিত্রের? ওবায়দুল কাদেরের এই কথার কারণে তাকে এখনই গ্রেফতার করা উচিত।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতন কীভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে, তারাও (আওয়ামী লীগ) দেখেছে। এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। অক্টোবর মাস এখনো শেষ হয়নি, মাঝামাঝি। দেশের জনগণ মনে করে এই মাসের মধ্যে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে আমরা সক্ষম হবো। সংসদ ভেঙে দেওয়া হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কী বলে? কে নির্বাচনে আসলো বা না আসলো তা দেখার বিষয় নয়। ঠ্যাং ভেঙে দেবো, মগের মুল্লুক পাইছেন? আমাদের টাকায়, জনগণের টাকায় চলাফেরা করেন, গাড়িতে ওঠেন, বাসাভাড়া দেন। আর কে আসলো আর না আসলো মানে?’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘সব কিছুরই একটা শেষ আছে। এই সরকারেরও শেষ আছে। এই বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে নতুন সূর্য উঠবে বাংলাদেশে। নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান হচ্ছে। খালেদা জিয়াসহ যারা জেলখানায় আছেন সবাইকে বের করে নিয়ে আসবো। গণতন্ত্রের বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে।’

সাইফুদ্দিন আহমেদ মনিকে স্মরণ করে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘তিনি যে স্বপ্ন দেখতেন স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক, মানবাধিকার বাংলাদেশ। সেই স্বপ্নটা ছাত্র জীবন থেকে লালন করতেন। তিনি গণঅভ্যুত্থানে নেতৃত্ব যেমন দিয়েছেন, তেমনি বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি তাকে শ্রদ্ধা জানাতে চাই তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে। এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ যদি করতে পারি, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। সংগঠনটির সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিডিনিউজ ইউরোপ/১৭অক্টোবর/জই/রাজনীতি


আরো বিভন্ন ধরণের নিউজ