• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নিক্সন চৌধুরী

নয়ন ফকির, ফরিদপুর
আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নিক্সন চৌধুরী।স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোননয় পত্র জমা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের পরপর ২ বারের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান নিক্সন চৌধুরী।বুধবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রির্টারনিং অফিসার মো. কামরুল আহসান তালুকদারের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নিক্সন চৌধুরী। এসময় সাংবাদিক দের প্রশ্নের জবাবে নিক্সন চৌধুরী বলেন, ‘কাজী জাফরউল্ল্যাহ আমার নির্বাচনী এলাকার ৩ থানায় ভোটে দেওলিয়া। ভোটে দেওলিয়া হয়ে এখন তিনি আমার নেতাকর্মীদের হামলা মামলার ভয় দেখিয়ে হুমকি দিচ্ছেন। তিনি বলে বেড়াচ্ছেন প্রশাসনের মাধ্যমে তিনি বিজয়ী হবেন।

কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিগত ২ টি নির্বাচনের মত এবারো আমার এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ, শান্তিপূর্ন নির্বাচন অনুষ্টিত হবে।এর আগে, নিক্সন চৌধুরী অসংখ্য নেতাকর্মী নিয়ে ভাঙ্গা উপজেলা থেকে সদরপুর উপজেলা ও চরভদ্রাসন উপজেলা ঘুড়ে ফরিদপুর জেলা পরিষদ চত্বরে আসেন। সেখানে গাড়ি বহর রেখে পায়ে হেটে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন।

এসময় নিক্সন চৌধুরীর সাথে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট শাহেদীদ গামাল লিপু, হামিরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের এডভোকেট শামসুল আলম রাসেল, সাবেক শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান সহ ৩ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ//২৯নভেম্বর/জই/ফরিদপুর


আরো বিভন্ন ধরণের নিউজ