• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঢাকার ডিবির ‘ভাতের হোটেলে’ এবার অতিথি শামীম ওসমান

কবির আহমেদ অনলাইন ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

ঢাকার ডিবির ‘ভাতের হোটেলে’ এবার অতিথি
নারায়ণগঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমান।
এবার ডিবির ভাতের হোটেলে দেখা গেল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে প্রায়ই রাজনৈতিক নেতা ও সেলিব্রিটিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে থাকেন।বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে আলোচিত নারায়ণগঞ্জ আওয়ামীলীগের এই সংসদ সদস্যের মধ্যাহ্নভোজের কিছু ছবিট ফেসবুকে প্রকাশ পায়। অল্প সময়েই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য যে,ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে প্রায়ই রাজনৈতিক নেতা ও সেলিব্রিটিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে থাকেন। আজ আবার মধ্যাহ্নভোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে অনেকেই বিষয়টিকে ডিবির ‘ভাতের হোটেল’ বলে মজা করে মন্তব্য করেছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এ বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান বলেন, হারুন ভাইয়ের হোটেলে আমি ভাত খাই নাই। উনার স্ত্রী আমার বোন। তার রান্না করা খাবার খেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাতের হোটেল’ মন্তব্যকে ডিবি অবশ্য ইতিবাচক হিসেবেই নিয়েছে। ডিবি মনে করে, ডিবির ভাতের হোটেলের বিষয়টি মানুষ রসবোধ থেকে বলছে।

‘ভাতের হোটেল’ প্রসঙ্গে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, এটা রসবোধের বিষয়। বাঙালি একটা রসবোধসম্পন্ন জাতি। সাহিত্যে রসবোধের প্রয়োগ আমাদের মনের খোরাক জোগায়। আমি মনে করি, এটা রসবোধপ্রবণ একটি বিষয় যে ডিবি ভাত খাওয়ায়।

আমরা তো আসলে কাউকে ডেকে এনে খাওয়াই না। কেউ যদি কাজের জন্য আমাদের কাছে আসে, তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি। এর পাশাপাশি লাঞ্চ টাইম হলে লাঞ্চের অফার করি। তিনি যদি অফার গ্রহণ করেন তাহলে খেয়ে যান।

বিডিনিউজ ইউরোপ/১ডিসেম্বর/জই/ডিবি


আরো বিভন্ন ধরণের নিউজ