• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অসুস্থ রোগীর জীবন রক্ষায় লন্ডনগামী বিমানের জরুরী অবতরণ বুলগেরিয়ায়

অনলাইন ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

অসুস্থ রোগীর জীবন রক্ষায় লন্ডনগামী বাংলাদেশ বিমানের জরুরী অবতরণ বুলগেরিয়ায়।উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়া যাত্রীর জীবনরক্ষায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করার ঘটনা ঘটেছে। যাত্রীকে চিকিৎসা দেওয়ার জন্য বুলগেরিয়ার সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। পরবর্তীতে সেই যাত্রীকে চিকিৎসার জন্য বুলগেরিয়ার একটি হাসপাতালে পাঠানো হয়। ১ ডিসেম্বর সিলেট থেকেলন্ডন গামী ফ্লাইটে এ ঘটনা ঘটে।জানা গেছে, গত ১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। ৮৪ বছর বয়সী ওই যাত্রী সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তার কাছে ফিট টু ফ্লাই মেডিক্যাল সার্টিফিকেট ছিল।কেবিন ক্রুরা সেই যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানান। পরে ফ্লাইটের মধ্যে কোনও ডাক্তার আছেন কি না জানতে ককপিট থেকে সেই ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন ঘোষণা করেন। ক্যাপ্টেন ইশতিয়াক বিমানের চিফ অব প্লানিং অ্যান্ড শিডিউলিং। সেই ফ্লাইটে সেকেন্ড ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন এনাম, তিনি বিমানের চিফ অব ফ্লাইট সেইফটি। ফ্লাইটে ফার্স্ট অফিসার ছিলেন ইশতি।

সেই ফ্লাইটে থাকা একজন চিকিৎসক যাত্রী ছিলেন, তিনি অসুস্থ যাত্রীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। ফ্লাইটের মধ্যে অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন দেওয়া হয়। একই সাথে চিকিৎসক যাত্রীর পরামর্শে অন্যান্য প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। তারপরও যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক যাত্রী ক্যাপ্টেনকে জানান, অসুস্থ যাত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হবে।

ক্যাপ্টেন ইশতিয়াক যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে।

সেই ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক জানান, ফ্লাইটর মধ্যে চিকিৎসক যখন জানান, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করাতে হবে। তখনই আমরা ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত গ্রহণ করি। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসি’র সাথে যোগাযোগ করে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করি। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করি। সোফিয়া এয়ারপোর্টের ডাক্তার ফ্লাইট ডাইভার্ট করে সময়মতো রোগীকে আনার আমাদের প্রশংসা করেন।

অসুস্থ যাত্রীকে সোফিয়া এয়ারপোর্টে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। পরে অন্য যাত্রীদের নিয়ে বিমানের সেই ফ্লাইট ৩ ঘণ্টা বিলম্বে লন্ডনের হিথরো এয়ারপোর্টে পৌঁছায়।

বিডিনিউজইউরোপ/৬ডিসেম্বর/জই/বিমান


আরো বিভন্ন ধরণের নিউজ