• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলা ১ বিজয়ী তোফায়েল নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিদ্দিকুর রহমান

তানজিল হোসেন, ভোলা
আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

ভোলায় ১,৮৬,৭৯৯ ভোটে বিজয়ী তোফায়েল আহমেদ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর ১ আসনের সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ৪র্থ বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন। ৭ জানুয়ারি রবিবার সন্ধ্যার পর ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল প্রকাশ করেন সজল চন্দ্র শীল, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১১৫ ভোলা-১ ভোলা সদর, ভোলা।নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৭’শত ৯৯ টি। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ছিদ্দিকুর রহমান জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মশাল প্রতীক নিয়ে ৩ হাজার ৮’শত ২১ টি। এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী,মোঃ শাহজাহান মিয়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ৫ হাজার ৯’শত ৮০ টি।

উল্লেখ্য, এ উপজেলায় সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৩’শত ৪৯ টি। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৬০০’শত। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭’শত ৪৯ টি।

জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, ভোলা। আরও উপস্থিত ছিলেন ডাঃ কে এম শফিকুজ্জামান, সিভিল সার্জন, ভোলা। অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ গণসহ, সরকারি বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।

bdnewseu/8thJanuary/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ