• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

ভিয়েনায় ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত।ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্টের তুর্কী অভিজাত এটাপ ইভেন্ট সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫ মার্চ) অস্ট্রিয়ায় বসবাসকারী মুসলিমধর্মীয় সম্প্রদায়ের কেন্দ্রীয় সংস্থা ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার (IGGÖ) উদ্যোগে ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্টের অভিজাত এটাপ ইভেন্ট সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইভেন্ট সেন্টারের প্রবেশদ্বারে সকল আমন্ত্রিত মেহমানদেরকে স্বাগত জানান ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভুত জনাব উমিত ভুরাল , ভাইস-প্রেসিডেন্ট বসনিয়ান বংশোদ্ভুত আদিস কান্দিস, সুপ্রিম কাউন্সিল মেম্বার ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান বাংলাদেশী বংশোদ্ভুত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।

অস্ট্রিয়ায় বসবাসকারী মুসলমানদের গুরুত্বপূর্ণ এই সংস্থাটির প্রেসিডেন্ট উমিত ভুরাল ইফতারের পূর্বে
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি অস্ট্রিয়ায় মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা মূলক কাজ করার জন্য বিভিন্ন ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এ সময় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন-
অস্ট্রিয়া নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত অজান সেয়হুং,
অস্ট্রিয়ার জাতীয় সংসদের সদস্য ইঞ্জিনিয়ার ওমর আল রাবী(SPÖ) ও সংসদ সদস্য আসলিহান বজাতেমার (SPÖ) এবং IGGÖ অথরিটির সাবেক
তিন প্রেসিডেন্ট যথাক্রমে ড.আনাস শাকফে,ড.ফুয়াদ সানাচ, ইব্রাহিম অল্গুন, রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্যগণ, কেন্দ্রীয় শুরা সদস্যগণ, ধর্মতাত্ত্বিক উপদেষ্টা পরিষদ, স্পেশালিস্ট ইন্সপেক্টরগণ,ঈমাম পরিষদ, টার্কিশ, বসনিয়ান, আরবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ানদের দশটি ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রায় ৩০০ শতাধিক মুসলিম।

এছাড়াও এশিয়ান ইসলামিক কমিউনিটি ছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির ভিয়েনা মুসলিম সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবু মুসা, চেয়ারম্যান মুরাদুল আলম, মাসজিদুল ফালাহর সভাপতি জনাব হাবিবুর রহমান,আফগান কমিউনিটি লিডার আব্দুল গনি নাজারী, আব্দুল গনি হাকিমী, ইঞ্জিনিয়ার এসহাক, ইন্দোনেশিয়ান কমিউনিটি লিডার আনডি জুনিরশাহ, পাকিস্তানী কমিউনিটির আকরাম বাউজা প্রমুখ ।

bdnewseu/21March/ZI/Vienna


আরো বিভন্ন ধরণের নিউজ