• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চরফ্যাশনে গুরতে আসা, দুই ভাইয়ের নানা বাড়িতে মৃত্যু

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

চরফ্যাশনে গুরতে আসা, দুই ভাইয়ের নানা বাড়িতে মৃত্যু|ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোঃ আরাফাত (৬) ও মোঃ জুনায়েদ (৭) নামের দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্পর্কে তারা দু’জন খালাতো ভাই। শিশু দু’টিকে হারিয়ে নির্বাক পরিবার। বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। দুপুরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মিজানপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। চরফ্যাশন থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।শিশু আরাফাত মাদ্রাজ ইউনিয়নের মিজানপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হারুন মাতাব্বরের ছেলে ও জুনায়েদ ঢাকার বিক্রমপুর জেলার বাসিন্দা মোঃ স্বপন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জুনায়েদ পহেলা এপ্রিল তার বাবা-মায়ের সঙ্গে মাদ্রাজ ইউনিয়নের মিজানপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে তার নানা বাড়িতে বেড়াতে এসেছেন। একই সাথে খালাতো ভাই আরাফাতের পরিবারও নানা বাড়িতে বেড়াতে এসেছেন। ৩ এপ্রিল বুধবার দুপুরের দিকে দুই খালাতো ভাই নানা বাড়ির পুকুরের ঘাটলায় খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

এ বিষয় চরফ্যাশন থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় শিশু দু’টির পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

bdnewseu/5April/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ