• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার নির্বাচনে এমপি-মন্ত্রীরা পেশিশক্তি প্রদর্শন না করার নির্দেশ : নির্বাচন কমিশনার

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪

ভোলার নির্বাচনে এমপি-মন্ত্রীরা পেশিশক্তি প্রদর্শন না করার নির্দেশ : নির্বাচন কমিশনার।ভোলায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব কামাল প্রেস ব্রিফিং এ বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিরোধ ও প্রতিহিংসা যেন না থাকে। অদ্য ১৭ মে (শুক্রবার) বিকেলে ভোলার উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে যাতে প্রভাবশালী এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার বা পেশিশক্তি প্রদর্শন করতে না পারে।

সেদিকেও সতর্ক থাকতে হবে। সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীই আমাদের কাছে সমান। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। তিনি আরও বলেন, নির্বাচন পূর্ববর্তী বা পরবর্তী সময়ে সংখ্যলঘুদের ওপর যাতে নির্যাতনের ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে।তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কেন্দ্রে যদি জাল ভোটের প্রমাণ পাওয়া যায়, সেটি বন্ধ করে দেওয়া হবে।

bdnewseu/17May/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ