• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আওয়ামী লীগ জমিদারতন্ত্র কায়েমের জন্য ডামির নির্বাচন অনুষ্ঠিত করেছে নারায়ণগঞ্জে : জোনায়েদ সাকি

তানজিল হোসেন, নারায়ণগঞ্জ ঘুরে এসে রিপোর্ট
আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪

আওয়ামী লীগ জমিদারতন্ত্র কায়েমের জন্য ডামির নির্বাচন অনুষ্ঠিত করেছে নারায়ণগঞ্জে : জোনায়েদ সাকি বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ তম সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেত্রী ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সভার প্রধাস গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেন, তিনি বলেন “বাংলাদেশে নিজ দলের জমিদারতন্ত্র কায়েম করার জন্য আওয়ামী লীগ আমি-ডামির নির্বাচন অনুষ্ঠিত করেছে। এই দাবি বিরোধী দল করেনি বরং স্বয়ং প্রধানমন্ত্রী এই নির্বাচনকে আমি-ডামির নির্বাচন বলেছেন। এই নির্বাচনের পর ক্ষমতায় টিকে থাকতে বিজেপির মতো রাজনৈতিক দলের কাছে তারা ধর্ণা দিয়ে আছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন ভারত আছে তো আমরা আছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা তারা বিসর্জন দিয়েছেন। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এ দেশের ইতিহাসের যেকোন ক্রান্তিলগ্ন ছাত্র সমাজ জাতিকে পথ দেখিয়েছে। বাংলাদেশ এই মহা সংকটে ছাত্র সমাজ আবারো সেই লড়াইয়ে পথ দেখাবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার ডাক সারাদেশে ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

আলোচনা সভার পরবর্তীতে সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করে গানের লীলা, সমগীত, শহুরে গায়েন, বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড ও কিশোর দল গঙ্গাফড়িং।

এ ছাড়াও উপস্থিত নেতাকর্মী বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী জননেতা তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈকত আরিফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি শুভ দেব এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন প্রমূখ।

bdnewseu/17May/ZI/Nariangonj


আরো বিভন্ন ধরণের নিউজ