ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল মঙ্গলবার ভোট গ্রহণ।ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় মঙ্গলবার উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ঝালকাঠি সদর উপজেলায় এই উপজেলায় ৭৭টি ও নলছিটি উপজেলায় ৭০টি সহ ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন ইতিপূর্বেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এইা ভোট গ্রহণের কেন্দ্র পর্যায়ে ২ হাজার ৩২জন আনসার ভিডিপি সদস্য ৪৯৯জন পুলিশ বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। এর বাহিরে ১৮৭জন পুলিশ ও মোবাইল টিমে ৩৫জন স্ট্রাইকিং ফোর্স থাকবে। ১০৫জন বিজিপি সদস্য, ৩২জন র্যাব ও ৪০ জন আনসার ব্যাটালিয়ন মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সে দায়িত্ব পালন করবে। প্রতিটি ইউনিয়নে ১জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে থাকবেন এবং ৩টি কেন্দ্র নিয়ে ১টি স্ট্রাইকিং ফোর্স টহল দিতে থাকবে। ইতিমধ্যেই পুলিশ ও প্রিজাইডিং অফিসারদের কেন্দ্র নির্ধারণ করে তাদেরকে ব্যালট ও ভোট গ্রহণের সরঞ্জামাদী দিয়ে সন্ধ্যার মধ্যেই নির্ধারিত কেন্দ্রে অবস্থান নেয়ার জন্য পাঠানো হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ২৯৯জন ভোটারের মধ্যে ৯১ হাজার ১৫১জন পুরুষ, ৮৮ হাজার ১৪৭জন নারী ভোটার ও ১জন তৃতীয় লিঙ্গের ভোটার ও নলছিটি উপজেলায় ১ লাখ ৬৮ হাজার ৭৭৪ জন ভোটার ৭০টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এরমধ্যে ৮৬ হাজার ২০৬জন পুরুষ ভোটার, ৮২ হাজার ৪৬৭জন মহিলা ও ১জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। ঝালকাঠি জেলা নির্বাচন অফিসার ও এই দুই উপজেলার নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাঃ আঃ ছালেক প্রস্তুতি বিষয়ে জানিয়েছেন।
দুই উপজেলায় ৩টি করে ৬টি পদে ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ঝালকাঠি সদর উপজেলায় ৩টি পদে ৯জন ও নলছিটি উপজেলায় ৩টি পদে ১৪জন প্রার্থী রয়েছেন। ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান খান আরিফুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আমিন সুরুজ কাপ-পিরিচ, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান দোয়াত-কলম। ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ মহিনুদ্দিন তালুকদার (মঈন) তালা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাঈদুর রহমান টিয়া পাখি এবং সাবেক ছাত্রলীগ সভাপতি লস্কর আশিকুর রহমান দিপু উড়োজাহাজ প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী হঁাস, নতুন নারী নেত্রী পিনু আক্তার নদী ফুটবল ও মিসেস উম্মে সালমা কলস প্রতীক পেয়েছেন।
নলছিটি উপজেলায় সাবেক চেয়ারম্যান জিকে মোস্তাফিজুর রহমান দোয়াত-কলম, সাবেক নলছিটি পৌর চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী আনারস ও বিশিষ্ট ব্যবসায়ী সালেহ উদ্দিন খান সেলিম মোটরসাইকেল। ভাইস-চেয়ারম্যান পদে জে এম হাতেম চসমা, মোঃ বদরুল আলম তালা, মোঃ মনিরুজ্জামান মনির বই, মোঃ মোফিজুর রহমান শাহিনক মাইক, মোঃ হানিফ হাওলাদার টিয়া পাখি, শরিফ মিজানুর রহমান (লালন) টিউবওয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম প্রজাপতি, আয়শা আক্তার কলস, জাকিয়া খাতুন শিমা ফুটবল, দিলরুবা মাহমুদ হাস ও মোসাঃ নাছিমা আক্তারসহ পদ্মফুল প্রতীক পেয়েছেন।
bdnewseu/20May/ZI/zalokati