• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জায়গা জমিকে কেন্দ্র করে ভাইকে হত্যা করলো ভাই ও ভাতিজা

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

জায়গা জমিকে কেন্দ্র করে ভাইকে হত্যা করলো ভাই ও ভাতিজা।ভোলা সদর উপজেলার ৭ নং শিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নজরুল ইসলাম মেম্বারের বাড়িতে জায়গা জমি-কে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন অদ্য ২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে দক্ষিণ রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ আবদুল মালেক ওরফে (মানিক) (৭০) বছর । এ ঘটনার পর নিহতের ভাই বজলুর রহমান ও ভাতিজা আরিফকে আটক করেন পুলিশ।

নিহতের স্ত্রী পারুল বেগম কান্না জনিত কন্ঠে বলেন, জমি জমা নিয়ে দুই ভাইয়ের বিতর বিরোধ সৃষ্টি হয় ঘটনার জেরে তার স্বামী আবদুল মালেক’কে অপর ভাই বজলুর রহমান ও ছেলে মোঃ আরিফ পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে তাকে গুরুতর অবস্থায় ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং এই ঘটনার একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এবং আবদুল মালেক একই গ্রামের ওহাব আলী হাওলাদারের ছেলে। উল্লেখ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা রেকর্ড হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

bdnewseu/23May/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ