• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জোয়ারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত

bdnewseu online desk
আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪

জোয়ারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত।ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারে পানির চাপ বৃদ্ধি পেয়ে বরগুনার বদরখালী ইউনিয়নের কুমড়াখলী গ্রামে পাউবো’র বেড়িবাঁধ উপচে পানি ঢুকে বসতবাড়িসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমতলি উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশর বুনিয়া গ্রামে নির্মাণাধীন বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বসতবাড়ি প্লাবিত হয়েছে।সরে জমিনে বরগুনার বড়ইতলা এলাকা ঘুরে দেখা যায়, নদীতে পানির উচ্চতা বেড়ে তলিয়ে গেছে ফেরির গ্যাংওয়ে। এছাড়া অনেক এলাকায় বেড়িবাঁধ ছুঁই ছুঁই হয়েছে নদীর পানি। তলিয়ে গেছে বাইরের নিম্নাঞ্চল। এখন পর্যন্ত বেড়িবাঁধের ভেতরের এলাকায় পানি প্রবেশ না করলেও জোয়ারের পানির চাপ আরো বৃদ্ধি পেলে প্লাবিত হতে পারে এসব এলাকা। এতে বেড়িবাঁধ টপকে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন অধিকাংশ এলাকার স্থানীয় বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিন্ত করেছেন।

আজ রবিবার জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে স্বাভাবিকের চেয়ে ৩৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বেড়িবাঁধের বাইরে অবস্থিত নিম্নাঞ্চলের বসতবাড়ি জেয়ারের পানিতে প্লাবি হচ্ছে।

bdnewseu/26May/ZI/borgona


আরো বিভন্ন ধরণের নিউজ