• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে ১৯ বস্তা সরকারি সার-বীজ জব্দ,চেয়ারম্যান -মেম্বার সহ ৩ জনের নামে মামলা

Badhon Roy, Zalokati
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

ঝালকাঠিতে ১৯ বস্তা সরকারি সার-বীজ জব্দ,চেয়ারম্যান -মেম্বার সহ ৩ জনের নামে মামলা।ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের গোডাউন ও বাসা থেকে কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার ও বীজ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১০ কেজি করে ৬ বস্তা আউশ বীজ ও ৫০ কেজি করে ৭ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন। তার সূত্র ধরে অপর একটি বাসা থেকেও ৬ বস্তা ব্রী-ধান জব্দ হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু সিকদার, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল সিকদার ও দোকানদার দীপক কুমার হালদারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার।

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, দুপুরে স্থানীয় ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশায় পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করার সময় স্থানীয় লোকজন তা দেখে ফেলে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন পরিষদে অভিযান চালান। এসময় পরিষদের গোডাউনে ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার দেখতে পান। পরে স্থানীয় সাতানী বাজারের দীপক হাওলাদারের বাসা থেকে ৬ বস্তা ব্রী-ধান জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান বিন ইসলাম জানান, খরিপ মৌসুমে উফসি আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। এ বছরের এপ্রিল মাসে উপজেলার ৩৭৫০ জন কৃষকের মাঝে কেজি আউশ বীজ, ড্যাপ সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। আওরাবুনিয়া ইউনিয়নে ইউনিয়নে বরাদ্দ ৬২৫ জন কৃষকের তালিকা অনুযায়ী ১০ জনের গ্রুপ অনুযায়ী অফিস থেকে সার ও বীজ বুঝে নেয় কৃষকরা। দুই মাস পেরিয়ে গেলেও সেই সার কৃষকদের মাঝে বিতরণ না করে তার পরিষদের গুদামে এবং স্থানীয় সাতানী বাজারের দীপক হাওলাদারের বাসায় ৬ বস্তা ধান মজুত রাখে।

ওসি নাসির উদ্দীন সরকার বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম বাদি হয়ে চেয়ারম্যান, মেম্বারসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন কৃষি বিভাগ একটি মামলা করেছে। তদন্তে ঘটনায় কে বা কারা জড়িত তা বেরিয়ে আসবে।

bdnewseu/6June/ZI/Zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ