• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে টিটব, জাকির ও মাসুমা বিজয়ী

রিপন শান, লালমোহন
আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে টিটব, জাকির ও মাসুমা বিজয়ী।লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আকতারুজ্জামান টিটব, জাকির হোসেন পঞ্চায়েত ও মাসুমা বেগম অবিস্মরণীয় বিজয় পেয়েছেন।লালমোহন উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের বিশিষ্ট শিক্ষাবিদ আক্তারুজ্জামান টিটব। উপজেলার ৮৩ কেন্দ্রের সবগুলোর ফলাফলে দোয়াত কলমের আকতারুজ্জামান টিটব পেয়েছেন ২৫,৩৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শালীক প্রতীকের আকতার হোসেন হাওলাদার পেয়েছেন ২৪,৫৬৭ ভোট। মোট ভোটের ব্যবধান ৮২৬। মোট ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে। মোটর সাইকেল প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ১৪,৭১৫ ভোট। হেলিকপ্টার প্রতীক নিয়ে মো. হোসেন হাওলাদার পেয়েছেন ১৫৩১৭।

ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে তালা প্রতীক নিয়ে জাকির হোসেন পঞ্চায়েত বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের আবুল হাসান রিমন পেয়েছেন ৩২৫৭৩ ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম পুননির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৬৫২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রোকেয়া বেগম পেয়েছেন ৩২৩৭৯ ভোট। রোববার রাতে সহকারি রিটার্নিং অফিসার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।

লালমোহন পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমোহন উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৮৪৭জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৭৩জন এবং পুরুষ ভোটার ১লাখ ৩৫ হাজার ৩৭১জন। এছাড়া এই উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩জন।

bdnewseu/11June/ZI/lalmohon


আরো বিভন্ন ধরণের নিউজ