• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র পরিবার মা‌ঝে ভিজিএফ এর চাল বিতরন

Zahirul Islam Milon , Donbari
আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪

ধনবাড়ী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র পরিবার মা‌ঝে ভিজিএফ এর চাল বিতরন ।টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় আসন্ন ঈদ উপলক্ষে দুস্থ হতদরিদ্র অসহায় প‌রিবার‌দের মা‌ঝে দেওয়া হ‌চ্ছে ভিজিএফ এর চাল।বুধবার (১২ জুন ২০২৪) সকালে পৌরসভা চত্বরে পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল ভিজিএফ এর এ চাল বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন, পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস ,ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক জ‌হিরুল ইসলাম মিলনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ , পৌর কাউন্সিলরগন, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোঁটাতে ভিজিএফের এ চাল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।ভিজিএফের এ চাল সবাইকে ধনবাড়ী পৌরসভার মাধ‌্যমে বিনামূল্যে আপনা‌দের দেওয়া হ‌চ্ছে ।

ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন জানান, ভিজিএফের চাল ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ৮৪৪৩ জন ও পৌর সভায় ৩ হাজার ৮১ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।মোছাঃ সা‌লেহা বেগম বলেন, খুবই দুশ্চিন্তায় ছিলাম, ঈদে কি খাবো বাচ্চাদের‌কে নিয়ে কদিন পরে ঈদ। পৌরসভার মাধ‌্যমে বিনামূল্যে আজ ভিজিএফের চাল পেয়ে চিন্তা দুর হলো। খুবই খুশি হয়েছি।

আরেক দিনমজুর মোঃ জ‌মির আলী বলেন, গত কয়েকদিন ধরে তেমন কাম কাজ নাই। ঘরে খাবার নাই। পৌরসভার মাধ‌্যমে বিনামূল্যে আজ চাল পেয়ে ভালো লাগলো।

বিনামূল্যে ভিজিএফ এর চাল উপহার হিসেবে পেয়ে ধনবাড়ী উপ‌জেলার অসহায় সকল মানুষ আনন্দিত এবং সন্তুষ্ট ।

bdnewseu/12June/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ