• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে উপজেলা প্রকৌশলীদের কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর

Badhon Roy, Zalokati
আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪

ঝালকাঠি এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে উপজেলা প্রকৌশলীদের কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঝালকাঠির নির্বাহী প্রকৌশলীর সাথে জেলার ৪টি উপজেলার প্রকৌশলীদের সাথে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলীর মিলনায়তনে ঝালকাঠি এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকি চৌধুরী, নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার ও কাঠালিয়া উপজেলা প্রকৌশলীর পক্ষে দিপুল কুমার বিশ্বাস এরা স্ব স্ব উপজেলার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। এসময় এলজিইডি বিভাগের কর্মকর্তাসহ স্টকহোল্ডাররা উপস্থিত ছিলেন। ২০২৪-২৫ অর্থবছরে জেলার ৪টি উপজেলায় ৬৩কিলোমিটার সড়ক, ৩৭৭টি ব্রীজ-কালভার্ট, ৪টি উপজেলায় ৪টি হাট-বাজার নির্মাণ, অবকাঠামো সংস্কার ৩০টি, জেলায় ৫০০ দুঃস্থ পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি,

রক্ষনাবেক্ষনকৃত পাকা সড়কের সংস্কার ১১৩ কিলোমিটার, মোবাইল রক্ষনাবেক্ষন ৮০ কিলোমিটার, খননকৃত সেচ খাল ১২ কিলোমিটার পুনঃখনন এবং ইউজিপি মাধ্যমে মূল্যায়নকৃত দরপত্র ১৬৫টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এর বাস্তবায়নের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

bdnewseu/22June/ZI/zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ