• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে ৫ শতাধিক বেসরকারি শিক্ষক সার্বজনীন পেনশন স্কীম রেজিষ্ট্রেশন করেছেন

Badhon Roy,Zalokati
আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

ঝালকাঠিতে ৫ শতাধিক বেসরকারি শিক্ষক প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সার্বজনীন পেনশন স্কীম রেজিষ্ট্রেশন করেছেন।ঝালকাঠিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সার্বজনীন পেনশন স্কীম বিষয়ক ও অবহিতকরণ সভা ও রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু হয়েছে। রবিবার সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলার ৫ শতাধিক বেসরকারি শিক্ষক সার্বজনীন পেনশন স্কীম কার্যক্রম রেজিষ্ট্রেশন করেছেন। বেসরকারি শিক্ষকদের অবসরকালীন পেনশনভাতা না থাকায় শিক্ষকদের মধ্যে এই আগ্রহ সৃষ্টি হয়েছে।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম সভায় প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে সরকারের এই প্রশংসিত উদ্যোগ গ্রহণ করে মানুষকে পেনশন স্কীমের আওতাভূক্ত হয়ে নিজেদের ভবিষৎকে নির্ভরতার বলয়ে আবদ্ধ করার আহ্বান জানান এবং তিনি আরও বলেন এটা খুব সহজ এবং যেকোন ব্যাংক অথবা জেলা প্রশাসক কার্যালয়ের ডেস্ক থেকে কার্যদিবসের যেকোন সময় রেজিষ্ট্রেশন করা যাবে।

bdnewseu/24June/ZI/Zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ