• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মেয়ে কে পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে বাবার লাশ নিয়ে গ্রামে ফিরেছিলেন মা

ককসবাজার থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

মেয়ে কে পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে বাবার লাশ নিয়ে গ্রামে ফিরেছিলেন মা।গতকাল শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থী কে নিয়ে ঘটে যাওয়া বিষয়টি নেট দুনিয়ায় ঝড় তুলেছে মানুষের হৃদয়ে। বাড়ি ফেনীতে হলেও স্বামীর চাকরির সূত্র ধরে সপরিবার নিয়ে থাকেন কক্সবাজার। মেয়ে এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার আগমুহূর্তে সকালে হঠাৎ মৃত্যু হয় স্বামীর। একদিকে স্বামীর লাশ গ্রামে নিয়ে গিয়ে দাফন করা, অন্যদিকে মেয়েকে পরীক্ষার কেন্দ্রে পাঠানোর তাড়া। শোকাহত স্ত্রী মৃত স্বামীকে হাসপাতালের লাশঘরে রেখেই মেয়েকে পাঠালেন পরীক্ষার কেন্দ্রে। এরপর দুই শিশু পুত্রকে নিয়ে লাশ দাফনের জন্য রওনা হলেন শ্বশুরবাড়িতে।৩০ জুন রোববার এইচএসসি পরীক্ষা শুরুর দিনে ঘটেছে এ ঘটনা। নিহত ব্যক্তির নাম আবুল কাশেম। দুপুরে তাঁর স্ত্রী রোকসানা আক্তার স্বামীর লাশ নিয়ে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের শ্বশুরবাড়িতে পৌঁছান।

আবুল কাশেম একটি টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে কক্সবাজার সদর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। গতকাল ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল কাশেম ও রোকসানা আক্তার দম্পতির মেয়ে ফাহমিদা আক্তার এবার কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। রোকসানা আক্তার দুপুরে শ্বশুরবাড়িতে পৌঁছেই স্বামী ও মেয়ের কথা বলে আহাজারি করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন। এ সময় বাড়ির লোকজন নানাভাবে তাঁকে সান্ত্বনা দেন।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম বলেন, মেয়েকে পরীক্ষাকেন্দ্রে রেখে স্বামীর লাশ নিয়ে রোকসানা আক্তারের বাড়িতে ফেরার ঘটনা এলাকার মানুষের মনে বিষাদের ছায়া ফেলেছে। বিকেলে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে আবুল কাশেমের লাশ দাফন করা হয়।
bdnewseu/1July/ZI/Cox


আরো বিভন্ন ধরণের নিউজ