• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রায়পুরায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

Tanzil Hossain, National desk
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

রায়পুরায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু।নরসিংদীর রায়পুরার উপজেলা ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। অদ্য ৪ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরের ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে নিহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে নিহতের বয়স ১০-১২ হতে পারে ধারণা করছে রায়পুরা থানার পুলিশ। কিশোরের পরনে ছিল পায়জামা- পাঞ্জাবি।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানান, দুপুর ২ টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন মেথিকান্দা স্টেশনের দিকে যাচ্ছিল। তখন কিশোরটি ঈদগাহ মাঠ সংলগ্ন রেললাইন ধরে অসতর্কভাবে হাঁট ছিলো। এসময় ট্রেনের চাকায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। এতে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন রেললাইন থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কিশোরের মরদেহ ফাঁড়িতে নিয়ে আসে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, ‘নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

bdnewseu/4July/ZI/Norshindi


আরো বিভন্ন ধরণের নিউজ