• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় শ্যালকের পর দুলাভাই ৩৯ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার

তানজিল হোসেন, ভোলা
আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

ভোলায় শ্যালকের পর দুলাভাই ৩৯ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার।ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলাউদ্দিন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। অদ্য ১৪ জুলাই (রবিবার) ভোররাতে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে। এর একমাস আগে আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিন কে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছিল বোরহানউদ্দিন থানা পুলিশ।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম হাকিমুউদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিনকে আটক করা হয়। আটক মাদক কারবারি ঢাকা থেকে তাসরিফ ১৪ লঞ্চযোগে ভোলায় আসছিল।

এর ২ মাস আগে বোরহানউদ্দিন থানার পুলিশ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিনকে আটক করেছিল। পুলিশ বলছে, তারা শ্যালক- দুলাভাই একত্রিত হয়ে মাদক কারবার করে।

তবে এই বিপুল পরিমাণ মাদক আলাউদ্দিন কোথায় নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে নিয়ে এসেছিল তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি পুলিশ।

bdnewseu/15July/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ