• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় পুলিশের উপস্থিতে সাংবাদিক সহ কোটা সংস্কার আন্দোলন কারীদের উপর হামলা

Tanzil Hossain, Bhola
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

ভোলায় পুলিশের উপস্থিতে সাংবাদিক সহ কোটা সংস্কার আন্দোলন কারীদের উপর, ভয়াবহ হামলা চালিয়েছে বহিরাগতরা।ভোলা সরকারি কলেজে প্রধান ফটকে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে ছাত্রদল কর্মীরা শিক্ষার্থীদের উপর ভয়াবহ নির্যাতন সহ তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩ টার দিকে কলেজের ১ নম্বর গেটের সামনে পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।সরেজমিন ঘুরে দেখা যায়, কয়েক দফায় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায় কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর। এ ছাড়াও কলেজ ক্যাম্পাস এলাকায় বেশ কয়েকবার ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে কোটা বিরোধী শিক্ষার্থীদের হুমকি দেয়।

বেলা ৩ টার দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী কলেজের সামনের সড়কে একটি মিছিল বের করে। এ সময় বেশ কয়েকজন ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলার ভিডিও চিত্র ধারণ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় এবং দু’জন সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। এ ছাড়াও ছাত্রদলের হামলায় স্বাধীন ভোলা নিউজ ২৪ ডটকম নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল গুরুতর আহত হয়েছে।

পুলিশের উপস্থিতিতে এ রকম হামলার ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, কোটা বিরোধী শিক্ষার্থীদেরকে মিছিল না করার জন্য অনুরোধ করা হয়েছে। এরপরও তারা মিছিল করায় ছাত্রদলের নেতাকর্মীরা বাঁধা দিয়েছে। এতে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এবং একজন সাংবাদিক আহত হয়েছে। যিনি আহত হয়েছেন তাকে পুলিশ উদ্ধার করে নিরাপদে নিয়ে এসেছে।

তবে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা ঘটনার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
bdnewseu/18July/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ