• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করুন: আহমদ শফী আশরাফী

ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করুন: আহমদ শফী আশরাফী।ছাত্র জনতার মহান আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দীর্ঘদিনের জুলুম নিপীড়নের অবসান ঘটেছে। আর কোন স্বৈরশাসক এ দেশের মানুষ দেখতে চায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগতম। আশা করি, জনগণের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহবান, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করুন।

গত ৮ আগস্ট’২৪ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।

আহমদ শফী আশরাফী আরও বলেন, ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল বীর সেনানীদেরকে জানাই লালসালাম। দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সহিংসতা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটছে যা কখনো কাম্য নয়। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা ও শান্তিপ্রিয়। কোন অরাজকতা মেনে নেওয়া হবে না। বৈষম্যমুক্ত এবং মর্যাদাপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।

বার্তা প্রেরক
হাসনাইন আহমদ
দফতর সম্পাদক
ন্যাশনাল সবুজ বাংলা পার্টি
bdnewseu/10August/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ