• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঢাকার হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

ঢাকার হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার।রাজধানীর হাতিরঝিলে ভাসমান অবস্থায় সারাহ রাহানুমা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে হাতিরঝিল থেকে উদ্ধার কৃত মরদেহটি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির (G-TV) বার্তাকক্ষ সম্পাদক সারাহ রাহানুমার বলে জানা গেছে।রাত প্রায় ৩টার দিকে ঝিলে মরদেহ ভেসে উঠলে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাস পাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া মো. সাগর নামে এক পথচারী বলেন, লেকে ভাসতে দেখি ওই নারীকে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাহানুমার বাড়ি কল্যাণ পুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এদিকে মৃত্যুর আগে ফেসবুকে সারাহ রাহনুমা মঙ্গলবার রাত ১২টার দিকে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেন,’জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।’ একই সময় ফাহিম ফয়সাল নামে এক যুবককে ট্যাগ করে তিনি আরও একটি পোস্ট দেন- ‘তোমার মতো বন্ধু পেয়ে ভালো লাগল। আল্লাহ তোমার মঙ্গল করুন। আশা করি,শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে। আমাদের অনেক পরিকল্পনা ছিল। দুঃখিত, পরিকল্পনাগুলো পূরণ
করতে পারছি না। তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত করুক।’

তার ঐ পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী কোটা সংস্কার
আন্দোলনের সময় কপালে জাতীয় পতাকা বাঁধা কয়েকটি ছবিও পোস্ট করেছেন সারাহ। হাতিরঝিল থানা থেকে তার মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।তবে প্রাথমিক সুরতহাল রিপোর্ট ও পথচারীদের ভাষ্য অনুযায়ী এবং তার ফেসবুক স্ট্যাটাস থেকে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

bdnewseu/29August/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ