• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় মাদক-চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা

মিজানুর রহমান, লালমনিরহাট
আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

হাতীবান্ধায় মাদক-চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা।লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজারে মাদক ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (৩১ আগষ্ট) বিকেলে ওই এলাকার সাধারণ ছাত্র জনতার পক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড শওকত হোসেন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও হাতীবান্ধা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হাই, হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা শামসুল ইসলাম প্রমুখ।

সাধারণ ছাত্র জনতার পক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন আল-আমীন, মেহেদী হাসান শুভ, সজিব, রুবেল, মাসুদ, মসনত, রিফাত, রাজিব, আরিফ, তাসনিম হাসান অন্তু, শরিফ, মামুনসহ মিলনবাজার এলাকার আরও কয়েকজন যুবক।এলাকার মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা ছেড়ে হালাল পথে রোজগারের পরামর্শ দেন সমাজ সেবক আব্দুল হাই।

মিলন বাজারসহ হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আট ইউনিয়নের ব্যবসায়ী ও মাদকসেবীদের কড়া হুঁশিয়ারি দিয়ে ভালো হয়ে যেতে বলেন হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত।

কমরেড শওকত হোসেন আহমেদ বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দল পরিবর্তন হলেও দলের নেতাদের মানসিকতার পরিবর্তন না হওয়ায় এলাকায় অর্থলিপ্সু মানুষরা মাদকের ব্যবসা করছেন। তাদের কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

bdnewseu/3September/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ