• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দুর্নীতি প্রতিরোধ মঞ্চ দক্ষিণ ধলীগৌরনগর ইউনিয়ন শাখা গঠিত

রিপন শান, ভোলা
আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

দুর্নীতি প্রতিরোধ মঞ্চ দক্ষিণ ধলীগৌরনগর ইউনিয়ন শাখা গঠিত।সামাজিক ন্যায়বিচার কায়েম, সুশাসন বাস্তবায়ন, সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সমৃদ্ধ দেশগঠনের লক্ষ্য নিয়ে, ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ ধলীগৌরনগরে আত্মপ্রকাশ করলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্নীতি বিরোধী সংগঠন ‘দুর্নীতি প্রতিরোধ মঞ্চ’।দক্ষিণ ধলীগৌরনগরের চতলা বাজারের জুঁই রেস্তোরাঁয় ৩০ আগস্ট ২০২৪ সন্ধ্যায় অনুষ্ঠিত সর্বস্তরের নাগরিক বৈঠকে মাওলানা মোঃ সফিউল্লাহর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সভাপতি প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান । অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- চতলা করিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা মফিজুল ইসলাম, গিয়াসউদ্দিন মহিম, চতলা ফুটবল একাদশের সভাপতি তামিম মহাজন, চতলা দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

সভায় উপস্থিত নাগরিকগণের সর্ব সম্মতিক্রমে প্রভাষক কবি রিপন শানকে প্রধান উপদেষ্টা, মাওলানা মোঃ সফিউল্লাহ, মাওলানা মোঃ ওমর ফারুক, শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন মহিম ও শিক্ষক মফিজুল ইসলাম নাসিমকে উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয় ।
সভায় সর্বসম্মতিক্রমে সমাজকর্মী তামিম মহাজনকে সভাপতি, মাওলানা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, শিক্ষক কৌশিক আহমেদ কে সাংগঠনিক সম্পাদক, মোঃ রুবেল শান কে অর্থ ও দপ্তর সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।কমিটির সহসভাপতিগণ হচ্ছেন- মাওলানা মোঃ জসিম উদ্দিন, মাওলানা মোঃ মফিজুল ইসলাম, নজরুল ইসলাম রুমেন ও মোঃ হেমায়েত উদ্দিন।

কমিটির সম্পাদকমন্ডলীতে রয়েছেন- আকবার হোসেন মাতাব্বর ও মোঃ জিয়াউর রহমান ( যুগ্ম সাধারণ সম্পাদক), ফয়সাল মাহমুদ (প্রচার ও প্রকাশনা), যুবরাজ মহাজন ( শিক্ষা ও মানবসম্পদ), উদয় করিম মহাজন (সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া ), মোঃ ফয়জুল্লাহ (সমাজকল্যাণ ও জনসংযোগ) । নির্বাহী সদস্যগণ হচ্ছেন- আ: জলিল আজাদ, মোহাম্মদ মনীর, মোঃ ফখরুল ইসলাম, বাদশা মিয়া, রাজ্জাক আহমেদ প্রমুখ। আগামী ৩০ আগস্ট ২০২৫ পর্যন্ত একবছর মেয়াদী এই কমিটি দায়িত্ব পালন করবে।

bdnewseu/3September/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ