• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইলিশের চাঁদপুরে ইলিশের দাম শুনে নাকাল ক্রেতা সাধারণ

Special Correspondents Ripon Shan, Shandpur
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

ইলিশের চাঁদপুরে ইলিশের দাম শুনে নাকাল ক্রেতা সাধারণ।আর মাত্র দুই দিন পর আসছে ইলিশ ধরা মজুদ ও বেচাকেনার ওপর সরকারি নিষেধাজ্ঞা । আর দুই দিন আগেই অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে চাঁদপুর মাছঘাট। ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫শ থেকে ৬শ টাকা। চাঁদপুরের ইতিহাসে এমন দাম আগে কখনো বাড়েনি বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা রা।চলছে ইলিশের ভরা মৌসুম । দেশের অন্য তম বৃহৎ ইলিশের খুচরা ও পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরব রাহ আগে  মাছঘাটে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরব রাহ হলেও বর্তমানে ইলিশ সরবরাহ হচ্ছে ১০০ মণের কম। যার কারণে একলাফে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ থেকে ৬০০ টাকা।

পার্শ্ববর্তী জেলা থেকে ইলিশ কিনতে আসা রেহনুমা খানম বলেন, এখানে তাজা ইলিশ পাওয়া যায়। তবে দাম কুমিল্লা থেকে অনেক বেশি। আরেক ক্রেতা মিরাজ মেহেদী বলেন, ৩/৪ দিন আগে এসে যেই দাম দেখেছি। এখন তার থেকে ৫/৬ শ টাকা বেশি। সাধের ইলিশএখন আর আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। ঘাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ কামাল জানান, ইতিহাসে ইলিশের দামে রেকর্ড ছাড়িয়ে গেলো। এমন দামে আর কখনও বিক্রি করিনি। মাছের সরবরাহ কম। তাই দাম বেড়েছে।

সরেজমিন চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪শ থেকে ২৫শ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১৭শ থেকে ১৮শ টাকা। এছাড়া এক কেজি ওজনের বেশি ইলিশের দাম ২৭শ টাকা থেকে ২৮শ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের কেজি প্রতি ৫/৬শ টাকা থেকেনএখন ১২/১৩শ টাকায় বিক্রি হচ্ছে। নিষেধাজ্ঞার দুইদিন আগে ইলিশের এমন দাম শুনে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। ব্যবসায়ীরা বলছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন। এতে ইলিশ সরবরাহ কম যাওয়ায় দাম ইতিহাসে রেকর্ড।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির এক নেতার ভাষ্যমতে , দুই দিন পর মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। তার আগেই ঘাটে ইলিশ সরবরাহ কমে গেছে। বড় ইলিশের তুলনায় ছোট ইলিশ ছিল বেশি এছর ।

bdnewseu/10October/ZI/fish


আরো বিভন্ন ধরণের নিউজ