• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুরের প্রবাসীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

Polash Ahmed, Scotland
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

শরীয়তপুর ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান কিরণের পক্ষ থেকে শরীয়তপুর প্রবাসীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। যারা বিগত ১৫ বছর স্বৈরাচার এবং ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে প্রবাসে থেকেও যেসব নেতাকর্মীরা সোচ্চার ভূমিকা রেখে ছিলেন, তাঁদেরকে বাংলাদেশের আঞ্চলিক রাজনীতি তে সক্রিয় করার যুগান্তকারী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন- শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আল হাজ্ব শফিকুর রহমান কিরণ ।এই উদ্যোগ ইতি মধ্যেই দেশে ও প্রবাসে ব্যাপক ভাবে প্রশংসিত হচ্ছে শরীয়ত  পুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ গত সেপ্টেম্বরে সাংগঠনিক সফরে যুক্তরাজ্যে অবস্থান কালে যুক্ত রাজ্যে বসবাসরত শরীয়তপুর জেলা জাতীয়তা বাদী ফোরাম যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে যুগান্ত কারী সাংগঠনিক সিদ্ধান্তটি তিনি প্রকাশ করেছেন।

আলোচনা সভায় তিনি বিশেষ গুরুত্বের সহিত উল্লেখ করে বলেন আপনারা যারা দীর্ঘদিন বিদেশে অবস্থান করছেন আমার জানামতে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে আপনারা অবদান রেখে চলেছেন ।আপনাদের সেই অভিজ্ঞতার আলোকে বিএনপি জনবান্ধব দল হিসেবে জন কল্যাণে স্থায়ী কেটসই উন্নয়ন ও নাগরিক বান্ধব রাষ্ট্র ব‍্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আপনাদের মতামত সাংগঠনিকভাবে গুরুত্বের সহিত বিবেচনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন । বিগত দিনে প্রবাসে স্বৈরাচার ও ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদের সবাইকে দেশে সাংগঠনিক ভাবে যথাযথ মূল্যায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া উপজেলা বিএনপির নব গঠিত কমিটির উপদেষ্টা পরিষদে যাদের অন্তর্ভুক্ত করেছেন তারা হলেন:

সেলিম মৃধা (সাবেক সহ-সভাপতি,নডিয়া উপজেলা বিএনপি।) ঢালী নাসির উদ্দিন (সাধারন সম্পাদক ইতালি ,বিএনপি।) ওমর ফারুক মৃধা (প্রতিষ্ঠাতা সভাপতি ঘড়িসার ইউনিয়ন ছাত্রদল।) জসিম শিকদার (সভাপতি, বার্লিন বিএনপি,জার্মান।) জি এস বাবুল বেপারী(সাধারণ সম্পাদক,বার্লিন বিএনপি জার্মান ।) রিপন পেদা (সদস‍্য জার্মান বিএনপি।) আক্তার হোসেন চঞ্চল (সভাপতি ইউ ক্রেন,বিএনপি।)শফিকুল ইসলাম তুহিন (সহ-সভাপতি ইতালি বিএনপি, সভাপতি শরীয়তপুর জেলা জাতীয়তা বাদী ফোরাম বিএনপি ইউকে যুক্তরাজ্য।হাজী মনির বেপারী (,সিঃ সহ-সভাপতি বলজানো বিএনপি,ইতালি।
শহিদুল ইসলাম পরাগ (সিঃসহ- সভাপতি বার্লিন বিএনপি জার্মান ।) ফাইটু মাঝি(যুক্তরাজ্য,সাবেক ছাত্রদল নেতা,
নড়িয়া পৌরসভা ।)মামুন সিকদার(যুক্তরাজ্য, সাবেক ছাত্রদল নেতা ,নড়িয়া পৌরসভা।আবু কালাম ফরাজী
(সভাপতি জেনোভা বিএনপি,ইতালি।) মুকুল সরদার (সিঃ সহ সভাপতি, জেনোভা বিএনপি,ইতালি)সুজন ঢালী (যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল,ইতালি উত্তর ,ইতালি।) বিল্লাল ঢালী (কোষাধ্যক্ষ ভেনিস বিএনপি , ইতালি।)জামাল কবির(সভাপতি,ভোরগামো বিএনপি, ইতালি।)রহমান ছৈয়াল (সিঃ সহ সভাপতি,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কমিটি, কেন্দ্রীয় কমিটি,ইতালি ।)ঝন্টু খান (সাবেক ছাত্রনেতা নড়িয়া সরকারি কলেজ,ইতালি।)

ইতিমধ্যে ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্তির জন্য নামের তালিকা সংগ্রহ চলছে ।পরবর্তীতে যুবদল ও সেচ্ছাসেবক দলের ক্ষেত্রেও এই প্রক্রিয়া বিদ্যমান থাকবে বলে জানি য়েছেন জেলা সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন। এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে আঞ্চলিক রাজনী তিতে দেশে ও প্রবাসের জাতীয়তাবাদী রাজনৈতিক সমন্বয়ের মেলবন্ধন সৃষ্টি হচ্ছে।এতেকরে দলের মধ্যে পূর্বের যে কোনো সময়ের চাইতে ঐক্যবদ্ধতা ও সক্রিয়তা ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।
bdnewseu/27october/ZI/Scotland


আরো বিভন্ন ধরণের নিউজ