• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস- ২০২৪ উপলক্ষে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম চট্টগ্রাম কর্তৃক এক আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা পরিনত হয়েছে। গত ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন টাইগার পাস ওয়াসিম আকরাম পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ৬৪ জেলার ন্যায় ভোলা জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণ করে সনদপত্র গ্রহণ করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ মাকসুদুর রহমান তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “স্বেচ্ছাসেবকরা প্রায়শই সঙ্কটের সময়ে প্রথম কাজ করে, ঝুঁকি থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। এবং তাদের কাজ আমাদের সাধারণ মানবতাকে সমুন্নত রাখে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বক্কর সাহেব ও বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রমূখ।

অনুষ্ঠানের শেষে সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরামের পক্ষ থেকে সনদপত্র বিতরণ করা হয়।

এ অনুষ্ঠান প্রসঙ্গে “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” ভোলা জেলা সভাপতি নেওয়াজ শরীফ মুঠোফোনে বিডিনিউজ ইউরোপকে জানান, এ সকল অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাই এবং তিনি মনে করেন এসকল অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের মনোবল চাঙ্গা হয় ও মানবিক কাজে জোড়ালো ভূমিকা রাখতে সহায়তা করে। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এসকল স্বেচ্ছাসেবীদের মিলনমেলার কর্মসূচি অবহৃত থাকবে।

bdnewseu/8December/ZI/bola


আরো বিভন্ন ধরণের নিউজ