• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মালয়েশিয়ার ইসলামী দলের সঙ্গে জামায়াতের আমীরের বৈঠক

শেখ মুহাম্মাদ আরিফুজ্জামান , মালয়েশিয়া
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মালয়েশিয়ার ইসলামী দলের সঙ্গে জামায়াতের আমীরের বৈঠক। মালয়ে শিয়ায় ‘ইসলাম সে-মালয়েশিয়া’র (পিএএস) ইসলামী দলের এর সভাপতি তুয়ান হাজী আবদুল হাদী আওয়াংয়ের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।রোববার (১৫ ডিসেম্বর) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এ এইচ এম হামিদুর রহমান আযাদ এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। এ সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

পিএএস-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুহাম্মদ খলিল আব্দুল হাদী তার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘বৈঠকটি সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছছিল, যা দুটি ইসলামি আন্দোলনের মধ্যে ঘনিষ্ঠতা প্রদর্শন করে যাদের লক্ষ্য একই এবং মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করা।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে পিএএস-এর সভাপতি তুয়ান হাজী আবদুল হাদী আওয়াংয়ের কাছে এ বিষয়ে মতামত ও পরামর্শ চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধিদল। আশা করা যায় এই বৈঠক উভয় পক্ষের জন্য বিশ্বের মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষার জন্য একটি বড় আশা নিয়ে আসবে।’

এসময় হাজী আবদুল হাদী বাংলাদেশের জনগণের সাথে ধৈর্য, জ্ঞান ও ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে ইসলামভিত্তিক রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশে বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় হাজী আবদুল হাদীর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত ইসলামীর প্রতিনিধি দল।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস), মালয়েশিয়ায় ৫ম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৪ অংশ নেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধিদল।
Economist/17December/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ