• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ময়মনসিংহে কিশোরী ধর্ষণ ও গণঅভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার বিচারের দাবীতে:টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

তানজিল হোসেন ,দ্য ইকোনোমিস্ট ডেক্স
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহে কিশোরী ধর্ষণ ও গণঅভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার বিচারের দাবীতে- টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ।টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিকাল ৪ ঘটিকার সময় ময়মনসিংহে ধর্ষণ ও নির্যাতনের শিকার কিশোরীর হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহনকারীদের ধারাবাহিক হত্যাকান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন অদ্য ১৯ (ডিসেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা।

উক্ত সমাবেশ জেলা বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথির সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক তাওহীদা ইসলাম স্বপ্নীলের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলার সভাপতি ফাতেমা রহমান বীথি বলেন- ২৪-এর ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের ৪ মাস অতিবাহিত হয়েছে কিন্তু অভ্যুত্থানে গণহত্যার অন্যতম নির্দেশদাতা ওবায়দুল কাদের দেশে অবস্থান করার পরেও বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে গ্রেফতার করতে পারে নাই।

ময়মনসিংহে ধর্ষণ ও নির্যাতনের শিকার কিশোরীর হত্যাকান্ডের সাথে জড়িতদের এখনো কেউ গ্রেফতার হয় নি।গত কয়েকদিনে শিক্ষার্থী হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত হচ্ছে না। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে অন্তর্বতীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছি তাদের প্রধান তিনটি কাজ হওয়ার কথা ছিলো অভ্যুত্থানে আহত-নিহতদের পুনর্বাসন করা, গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচার করা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা অর্থাৎ শিক্ষার্থীসহ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা।এই ৩কাজেই সরকারের কার্যকর ভূমিকা আমরা দেখছিনা। দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক না হওয়ায় পতিত ফ্যাসিস্টরা গুপ্তহত্যায় নেতৃত্ব দিচ্ছে।

আমরা এই সমাবেশ থেকে অন্তর্বতীকালীন সরকারকে আহবান জানাই অবিলম্বে ছাত্র হত্যাকারীদের গ্রেফতার এবং ময়মনসিংহে ধর্ষণের শিকার কিশোরীর হত্যাকান্ডের জড়িতদের আইনের আওতায় নিয়ে আসুন।

গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদ বলেন- যারা অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তারা আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের গ্রেফতার করতে পারছে না। কাঠামোগত সংস্কারের দিকেও তারা আগাচ্ছে না।এই মুহুর্তে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার আর তার জন্য প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

আরো বক্তব্য রাখেন জেলা কমিটির দপ্তর সম্পাদক প্রেমা সরকার, নব গঠিত পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা ও সম্পাদক আব্দুল্লাহ আল মুনিম।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি টাঙ্গাইল জেলার সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল।

Economist/19December/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ