• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত

কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত।কক্সবাজার জেলা বিএনপি কুতুবদিয়া উপজেলা এবং মহেশখালী পৌরসভা বিএনপির কমিটি স্থগিত করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ার ম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী।

কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গত ১১ ডিসেম্বর সাবেক ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদকে আহ্বায়ক এবং এম.এ ছালাম কুতুবীকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

অন্যদিকে, মহেশখালী পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ১৫ ডিসেম্বর গঠন করা হয়েছিল। এতে সাবেক ছাত্রনেতা আখতার হোসেন আহ্বায়ক এবং মোঃ জাহাঙ্গীর আলম সদস্য সচিব ছিলেন। কমিটিকে এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল।

কক্সবাজার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।

Economist/25December/ZI/bnpcox


আরো বিভন্ন ধরণের নিউজ