• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম মিলন , (টাঙ্গাইল ) ধনবাড়ি
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

ধনবাড়ীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আর আজ কের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি । উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবার আগে তাদেরকে উন্নত চিন্তাজগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। স্মার্ট ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনে ব্যক্তিত্বের বিকাশ ও জ্ঞানার্জনের মূলভিত্তি তৈরি করে। সে কারণে, শারীরিক ও মানসিকভাবেসুসংগঠিত করে প্রগতিশীল, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট সমাজ বিনির্মাণে সব শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা খুবই জরুরি।
এরি ধারাবাহিকতায় টাংগাইলে ধনবাড়ী উপজেলায়, ধনবাড়ী উপজেলা ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ধনবাড়ী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দের নিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ধনবাড়ী উপজেলার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

ধনবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু সাঈদ বলেন,
শিক্ষার্থীদের পরীক্ষা নির্ভরতা কমিয়ে মানসিক চাপ মুক্ত করে প্রাথমিক স্তরেই ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, দেশপ্রেম, পরোপকারিতা ও ন্যায়পরায়ণতা শেখানো শিক্ষকের একান্তদায়িত্ব। দুর্বল শিক্ষার্থীদের প্রতি কখনো খারাপ আচরণ না করে তাদেরকে ভালো হতে সাহায্য করতে হবে। আনন্দময় ও শিশুবান্ধব আনন্দঘন পরিবেশে পাঠদান নিশ্চিত কল্পে শিক্ষককে হতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। শিক্ষককে অবশ্যই আধুনিক শিশুকেন্দ্রিক পদ্ধতিগুলো জানতে হবে এবং সেগুলো শ্রেণিকক্ষে বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে।

শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে চেতনার সেতুবন্ধন রচনা করবেন একজন স্মার্ট শিক্ষক। কারণ এখনকার অভিভাবকরা চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিভিন্ন ব্যস্ততার কারণে তাদের সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। এক্ষেত্রে শিক্ষক সময়ে সময়ে অভিভাবক দেরকে তাদের সন্তানের পড়ালেখার বিষয়ে আপডেট জানাবেন। প্রতি সপ্তাহে কিংবা দুই সপ্তাহ অন্তর অন্তর একদিন অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রয়োজনে কেচমেন্ট এলাকা ভিত্তিক উঠান বৈঠকের আয়োজন করবেন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মতো অভিভাবকদের ভূমিকাও সর্বাধিক গুরুত্বপূর্ণ।

অন্যান্য বক্তারা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়।

এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান তারা।

সভায় ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, ধনবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Economist/25December/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ