• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ী উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন

জহিরুল ইসলাম মিলন , (টাঙ্গাইল ) ধনবাড়ি
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ধনবাড়ী উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন।টাংগাইলে ধনবাড়ী উপজেলার খেলাফত মজলিসের ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল ধনবাড়ী উপ জেলার ছাওতুল কুরআন মাদরাসা, ধনবাড়ীতে বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।কমিটিতে সভাপতি হিসেবে মুফতি রফিক আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ রুহুল আমিন কে নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাংগাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ যায়েদ হাবীব, বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক।

কমিটি গঠন অনুষ্ঠানে:
বক্তারা বলেন, আমাদের দলের মূল শ্লোগান হচ্ছে, ধর্ম-বর্ণ-ভিন্ন মত, সবার জন্য খেলাফত। দেশে খেলাফত ব্যবস্থা কায়েম হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বৈষম্য বিরোধী সমাজ ও রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত হবে। তাই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কর্মীকে ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে।অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী শাখার দায়িত্ব শীলবৃন্দ ও যুব মজলিস এবং ছাত্র মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Economist/26December/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ