• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় “ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে” শীতবস্ত্র বিতরণ

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ভোলায় “ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে” শীতবস্ত্র বিতরণ।ভোলায় হতদরিদ্র গরীব- দুঃখী ও শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন ভেদুরিয়া ইউনিয়নসমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২’শত পরিবারকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অদ্য ২৭ ডিসেম্বর (শুক্র বার) ১১নং ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বায়তুস সুন্নাহ মাদ্রাসার প্রধান কার্যালয়ের সামনে সকাল ১০ টায় আমিন মিয়া বাড়ির দরজায় এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। মাহাবুব ইসলামের কন্ঠে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

মাকসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার ভোলা জেলা সভাপতি নেওয়াজ শরীফ, মোঃ অলি উল্লাহ মাস্টার, মোঃ ডা. জাহাঙ্গীর, মোঃ হারুন অর রশিদ, মোঃ কামরুল হাছান মাস্টার, মোঃ সিরাজুল ইসলাম মাস্টার, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, মোঃ আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন প্রমূখ।

অতিথিরা বক্তব্যে বলেন, দেশে এখন তীব্র শীত। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, আমাদের এরূপ জনক ল্যাণ মূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজনে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ পিয়াস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, অর্থ সম্পাদক মোঃ বেল্লাল, প্রচার সম্পাদক নুর নবী, কার্য নির্বাহী সদস্য মোঃ নাসিম, শুভ্র, মোঃ দেলোয়ার, মোঃ দেলোয়ার, মোঃ আজাদসহ প্রমূখ।

Economist/28December/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ