• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে গ্রামীন ঐতিহ্য টিকিয়ে রাখতে ঘৌড় দৌড় প্রতিযোগিতা

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ধনবাড়ীতে গ্রামীন ঐতিহ্য টিকিয়ে রাখতে ঘৌড় দৌড় প্রতিযোগিতা।ফসল উঠে গেছে কৃষকের ঘরে। আমন ধানের মাঠ এখন ফাঁকা। সেই মাঠে বাঁশের সঙ্গে দড়ি বেঁধে তৈরি করা হয়েছে বৃত্তাকার মাঠ। দুই পাশে হাজারো মানুষ। কেউ বসা, আবার কেউবা দাঁড়িয়ে। মাঝখানে প্রাণপণ ছুটছে প্রতিযোগী ঘোড়া। ঘোড়ার পিঠে সওয়ারি। গতি বাড়াতে ঘোড়ার পিঠে পড়ছে চাবুকের ঘা। সময়ের সঙ্গে সঙ্গে এক ঘোড়া থেকে অন্য ঘোড়ার বাড়ে ব্যবধান। একসময় সব ঘোড়াকে পেছনে ফেলে এগিয়ে যায় একটি ঘোড়া। মাঠভরা দর্শক সেই ঘোড়া ঘিরে মেতে ওঠে জয়োল্লাসে।

টাংগাইলে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে কেরাম জানি গ্রামে আজ শনিবার ৪-১-২০২৫(জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় কেরামজানি নবজাগরণ সংগঠন এর আয়ো জনে হয়ে গেল ঐতিহ্যের এমন এক ঘোড়দৌড় প্রতিযো গিতা। প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নেমেছিল।

পৌষের বিকেলে হিমেল বাতাসের মধ্যেও মাঠে ভিড় করতে শুরু করে শিশুসহ নানা বয়সী মানুষ। একে একে মালিক ও ঘোড়সওয়ার ঘোড়াগুলো নিয়ে মাঠে নামতে শুরু করলেন। সাদা, কালো, লাল—হরেক রঙের ঘোড়া। ঘোড়াগুলোর নামও বাহারি। এসব ঘোড়াকে কেউ ঘোড়া বলে ডাকে না। স্বভাব আর চরিত্রভেদে নাম থাকে নানা রকম। কোনোটির নাম ‘রেড হর্স’। আবার কোনটি ‘তুফান’। এ ছাড়া আছে ‘বাংলার বাঘ’, ‘পঙ্খীরাজ’, ‘ময়না’, ‘রাজাবাবু’, ‘বুলেট’, ‘পুষ্পা’সহ অনেক নামের ঘোড়া। আর তা ঘিরে দর্শকদের উৎসাহ বাড়তে থাকে। হাততালি দিয়ে তারা স্বাগত জানায়। কেউ কেউ ঘোড়ার সঙ্গে ছবি তোলেন।
ঘোড় দৌড় প্রতিযোগিতায় মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার এর সঞ্চালন নাজিমউদ্দীন মাস্টার প্রতিষ্ঠাতা শিক্ষক বলিভিয়া ফাজিল মাদ্রাসা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজে লার সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌরসভার তত্ত্বাবধায়ক সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছেলে।

প্রধান অতিথি ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, “খেলাধুলা মানুষের মাঝে একটি বন্ধন সৃষ্টি করে। এই আয়োজনের মাধ্যমে অনেক মানুষ একত্র হয়েছে। হারিয়ে যাওয়া এসব খেলা টিকিয়ে রাখতে সবার উদ্যোগ প্রয়োজন। ঘোড়া দৌড় একটি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা।
আয়োজক কমিটি বলেন ‘গ্রামীণ ঐহিত্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে এই এলাকার যুব সমাজের ও কেরামজানি নবজা গরণ সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় ঘোড় দৌড়ের। ভালো লাগা আর গ্রামীণ ঐহিত্যবাহী টিকিয়ে রাখতে এমন আয়োজন করি। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

Economist/9January/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ