• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে আদালত

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকনিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে আদালত।যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয়সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক। দেশটিতেটিকটক ব্যবহারকারীর সংখ্যা ১৭০ মিলিয়ন।শুক্রবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করেন। এর আগে নিষিদ্ধ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা। তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে।

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের পেরেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা পেরেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।

মার্কিন আদালতের রায়ে বলা হয়েছে, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি,তাই এটি নিষিদ্ধ করায় বাক স্বাধীনতা ক্ষুন্ন হবে না। দেশটিতে মোট ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যাদের মোবাইল বা অন্যান্য ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করা আছে, তারা এটি আপাতত ব্যবহার করতে পারবেন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নতুন করে কেউ আর অ্যাপ ডাউনলোড এবং আপডেট করতে পারবেন না। এতে ধীরে ধীরে এটি অকার্যকর হয়ে পড়বে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা নিষেধা জ্ঞাটি কার্যকর করবে না। এর বদলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের ওপর ছেড়ে দেওয়া হবে।
Economist/21January/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ