• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লালমনিরহাটে চার ইট ভাটায় অভিযান, জরিমানা ৫ লাখ

মিজানুর রহমান, লালমনিরহাট
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

লালমনিরহাটে চার ইট ভাটায় অভিযান, জরিমানা ৫ লাখ।লালমনিরহাটের আদিতমারীতে অনুমোদন না নিয়ে চালু করায় চারটি ইট ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ৫ লাখ ২০ হাজার টাকা জরি মানা আদায় করা হয়েছে।গত সোমবার (২০ জানু য়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভি যান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজি স্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

জরিমানা ও বন্ধ ঘোষণা করা ইটভাটাগুলো হলো- উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামের ওয়ান স্টার ব্রিকস (জরিমানা ২ লাখ টাকা), জেআর ব্রিকস (২০ হাজার টাকা), পশ্চিম ভেলাবাড়ি গ্রামের সান টু ব্রিকস (১ লাখ টাকা) ও খাতাপাড়া এলাকার এলএস ব্রিকস (এক লাখ টাকা)। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব ভাটার ইট তৈরি পোড়া নোসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত জানান, আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মহিষখোচা ও পলাশী ইউনিয়ন বাদে বাকি ৬টিতে ১০টি ইট ভাটা রয়েছে। যার মধ্যে চারটি ইট ভাটার বৈধ কোনো কাগজপত্র নেই। বৈধ কাগজপত্র ছাড়াই ইট ভাটায় ইট পোড়ানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনভর পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পৃথক অভিযানে ভাটা মালিকরা বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় চারটি ভাটা মালিকের ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইট তৈরি ও পোড়ানোসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Economist/23January/ZI/lalmonirhat


আরো বিভন্ন ধরণের নিউজ