কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ বায়ক সৎ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য জাকা রিয়া তাহের সুমন। বিরোধী দলে থেকেও যিনি নিজ দলের নেতা দের নিজ নির্বাচনী এলাকায় দুইবার পৌর মেয়র, একবার উপজেলা চেয়ারম্যান, একবার ভাইস চেয়ারম্যান ও একবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী করেছেন। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বার বানিয়েছেন অসংখ্য নেতা কে। হাজার হাজার ব্যক্তি কে ব্যাংকে, নিজস্ব ফার্মে ও নিজের পোশাক কারখানায় চাকরি দিয়েছেন। ১৯৯১ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। সুমন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদেও আছেন। বরুড়া উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর ও তাঁদের পরিবারের আর্থিক সহযোগিতা চলমান। নিজ নির্বাচনী এলাকায় তিনি বিএনপি ও অঙ্গ সংগঠন কে চাঙা রেখেছেন।
২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর সুমনের বাবা তিনবারের সংসদ সদস্য এ কে এম আবু তাহের মারা যান। ওই বছরের ডিসেম্বরে উপনি র্বাচনে তিনি ভোট করে সংসদ সদস্য হন। বরুড়ার প্রান্তিক জন গোষ্ঠীসহ সব মহলের কাছে তিনি অসম্ভব জনপ্রিয়। ভিন্ন মতের রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তাঁকে ভালোবাসেন। তাঁর গ্রামের বাড়ি বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। সুমনের এক ছেলে ও এক মেয়ে।
চার সদস্য বিশিষ্ট কমিটির সদস্য সচিব হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সর্বশেষ ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। ১ নং যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক মো আমিরুজ্জামান ভূঁইয়া আমির, সদস্য পদে সাবেক সংসদ আমিন উর রশিদ ইয়াছিন। চার সদস্যবিশিষ্ট আংশিক আহবায়ক কমিটির অনুমোদন আজ রোববার বিকেলে অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ, ২০২২ সালের ৩০ মে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।এতে একজন কে আহবায়ক, নয়জন কে যুগ্ম আহবায়ক, একজন কে সদস্য সচিব ও ৩০ জন কে সদস্য করা হয়েছিল।
বিলুপ্ত কমিটির আহবায়ক ছিলেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন।
গত ২ জানুয়ারি ওই কমিটি বিলুপ্ত করা হয়। আহবায়ক কমিটি ২ বছর ৭ মাসেও উপজেলা সম্মেলনগুলো করতে ব্যর্থ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
Economist/2february/ZI/comilla