• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী- কর্মী সম্মেলন

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ভোলায় দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী- কর্মী সম্মেলন।বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ভোলায় কর্মী সম্মেলনে বলেন, কেউ কেউ নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছে বলে, সংস্কারের কি কোনো দরকার নাই? সংস্কার হলো একটি কনটিনেয়াস প্রসেস। সংস্কার ও নির্বাচন একসাথে হবে। একথার মধ্যে আমরা অন্য গন্ধ পাচ্ছি। আমরা বাংলাদেশ জামায়েত ইসলামী। আমাদের কাছে টাকাও নেই, মাস্তান ও নেই। আমরা ব্যালট কাটতে পারবো না, কেন্দ্রও দখল করতে পারবো না। তিনি আরো বলেন, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ, প্রশাসন, জুডিসিয়াল সহ ৬/৭ টা ডিপার্টমেন্ট এর সংস্কার ছাড়া কোন নির্বাচন নিরপেক্ষ হবে না। তাহলে আবার ২০১৪, ১৮, ২৪ এর মতো হবে।

২৫ জানুয়ারি (শনিবার) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়েতে ইসলামী ভোলা জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়েতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

এদিকে দীর্ঘ ১৮ বছর পর জামায়েতের এ কর্মী সম্মেলনে জেলার ৭ উপজেলা থেকে সকালে দলে দলে নেতা কর্মীরা সম্মেলনে উপস্থিত হন। এসময় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। জামায়েতের পক্ষ জানানো হয় এই সমাবেশে হাজার হাজার মানুষের সমাগম হয়।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ। তাই আমরা বলি বাংলাদেশের মানুষও চায় একটি অবাধ শুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আগে নির্বাচনের জন্য নূন্যতম সংস্কার প্রয়োজন তা শেষ করুন। সংস্কার কাজ শেষ করে ছয় মাস পরে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করুন, তাতে যতটুকু সময় লাগে। গত ১৫ বছর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যদি অপেক্ষা করতে পারি তাহলে আর একটা ভালো নির্বাচনের জন্য দুই চার মাস আগে হলো বা পরে হলো তা আমাদের কাছে গুরুত্বপূর্ন নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটি নিরপেক্ষ হবে কি না। ততটুকু সময় দিতে জামায়াতে ইসলামী রাজী আছে। সংস্কার ও নির্বাচন দ্রুত সম্পন করুন। যৌক্তিক সময় যতো টুকু লাগবে জামায়াতে ইসলামী তা দিবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে। জনগণ তা দেখতে চায়।

ভোলা জেলা জামায়েতের আমীর মাস্টার জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়েতের সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, বরিশাল মহা-নগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি চট্রগ্রাম জেলার আমীর আবু জাফর মোঃ ওবায়দুল্লাহ, বরিশাল অঞ্চল টিমের সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজি, কেন্দ্রীয় গবেষণা সেলের সদস্য সাবেক জেলা আমীর মাওলানা ফজলুল করিম, সাবেক জেলা আমীর অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, ভোলা জেলা জামায়েতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, চরফ্যাসন উপজেলার আমীর অধ্যক্ষ মীর শরীফ, ভোলা পৌর সেক্রেটারী মাওলানা আতাউর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Economist/2February/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ