• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নৌ-বাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

নৌ-বাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক।নৌবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করা হয়েছে ভোলায় শুক্রবার গভীর রাতে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অদ্য শনিবার ১ ফেব্রুয়ারী দুপুরের সময় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-বাহিনী ভোলা কন্টিনজেন্টের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট এন এম সারোয়ার জাহান।

তিনি গণমাধ্যমকে জানান, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এন এইড টু সিভিল পাওয়ারে এর আওতায় নৌ-বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহের যৌথ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দার তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে নৌ-বাহিনী কন্টিনজেন্টের সদস্য ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সমন্বয় সদর উপজেলা রাজাপুর ইউনিয়নে যৌথ অভিযান চালায়।

এসময় ইউনিয়নের শ্যামপুরে এলাকা হতে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করতে সক্ষম হন। এসময় তাদের কাছ থেকে ১ টি দেশীয় পিস্তল, ১ টি পাইপ গান, দুই রাউন্ড কার্তুজ, ১ টি চাপাতি, ১ টি ছুরি, ৫ টি মোবাইল, ১ টি ল্যাপটপ সিসিটিভি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে অভিযান ভবিষ্যৎ অব্যাহত থাকবে। পরবর্তী আইনি ব্যবস্থা গঠনের জন্য আটকৃতদের জবৃত মালামাল সহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জলদস্যু গিয়াসউদ্দিন ওই এলাকার ছেলে এবং আহমেদ এর পুত্র এবং হাসান একই এলাকার মালেক বেপারীর পুত্র। গিয়াস উদ্দিন ও হাসানের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় এবং সমুদ্রগামী জেলেদের অসাধারণের সাথে অত্যাচার ও জুলুম করে আসছিল বিগত দিন গুলোতে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা চলমান রয়েছে।
Economist/2February/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ