• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে দীর্ঘ ২২ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

বাধন রায় , ঝালকাঠি
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

ঝালকাঠিতে ২২ বছর পর জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্মী সম্মেলণ, কল্যানকর রাষ্ট্র গঠন করতে হবে।জামায়াত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।জামায়াত ইসলমাী নায়বে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জাতীয় সংসদে আল কোরআনের আলো জ্বালাতে হবে এ জন্য আমাদের স্লোগানকে ঘর থেকে সংসদে নিয়ে যেতে হবে। দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও মানুষের মধ্যে এই দল সম্পর্কে আস্থা বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে সচেতন করে সংসদে জামা য়াতে ইসলামীর সদস্যদের পাঠাতে হবে। সংসদে পাশ করে এই আইন রাষ্ট্রে বাস্তবায়ন করা হবে। মানুষের তৈরী আইনে ভুল আছে কিন্তু আল্লাহর আইনে কোন ভুল নেই। অতিত ও  বর্ত মানেও অন্ধকার অবস্থায় রয়েছে দখলদার জুলুম ও চাঁদা বাজ দের বাংলাদেশ থেকে বিতাড়িত করে কল্যানকর রাষ্ট্র গঠন করতে হবে। 

শনিবার বেলা ১২টায় ঝালকাঠি ঈদগাহ মাঠে দীর্ঘ ২২ বছর পর জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

জেলা জামায়ত আমীর এ্যাড. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে  বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মুয়ায্যম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে মধ্যে বক্তব্য দেন, জাময়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য এ.কে.এম ফকরুদ্দিন খান রাজি, জাময়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার, জাময়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য  লস্কর মোহাম্মদ তসলিম ও ব্যবসায়ী বিভাগের সিনিয়র সহ-সভাপতি শেখ নিমুল করিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও আলোচক ড. ফয়জুল হক।

দীর্ঘ ২২ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া এই কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই কর্মী সম্মেলন সফল করেন।

Economist/15February/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ