• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক রাখতে নিরসলভাবে কাজ করে যাচ্ছে- ভোক্তা অধিকার

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ভোলায় দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক রাখতে নিরসলভাবে কাজ করে যাচ্ছে- ভোক্তা অধিকার।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয় কর্তৃক ভোলার দৌলতখান উপজেলার ঘুইংঘারহাট বাজারে অদ্য ১১ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মেসার্স ফাতেমা মেডিকেল হল কে ৫’হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় মুন্না ফুড কর্নারকে ১’হাজার টাকা সর্বমোট দৌলতখানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬’হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহযোগিতায় দৌলতখান থানা পুলিশের একটি চৌকশ টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক নূর হোসেন (রুবেল) তদারকি সম্পর্কে জানান, মাহে রমজানে ভোলার মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য মাঠে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা সর্বদা মাঠে আছেন এবং কোনো অসাধু ব্যবসায়ী যেনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করতে না পারে তাহার জন্য সারাদেশের ন্যায় ভোলা জেলায়ও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Economist/11March/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ