• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিএইচপিআই’তে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও গেট টুগেদার

মেহেরাবুল ইসলাম সৌদিপ, নরসিংদী
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিএইচপিআই’তে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও গেট টুগেদার।“এক সুর, একই টান/নরসিংদী জেলাস্থ বিএইচপিআন” মূলমন্ত্রে ধারিত বিএইচপিআই (সি.আর.পির শিক্ষা প্রতিষ্ঠান) এ ঐতিহ্যবাহী নরসিংদী জেলা হতে আগত শিক্ষার্থীদের সামাজিক সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে ইফতার ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সাভারের একটি রেস্তোরাঁয় এই ইফতার, দোয়া মাহফিল ও ভাব বিনিময় অনুষ্ঠিত হয়।ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএইচপিআই, সাভারে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচ ও ডিপার্টমেন্ট এর নরসিংদী জেলার শিক্ষার্থীরা অংশ নেয়।

ইফতারে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এটি আমাদের জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের একত্রিত করে ঐক্যবদ্ধ থাকার একটি অরাজনৈতিক এবং সেবামূলক প্লাটফর্ম। সকল ব্যস্ততার পর যখন নিজ জেলার মানুষদের নিয়ে এমন একটি আয়োজন হয় তখন সত্যিই অনেক ভালোলাগা কাজ করে। এছাড়া নিজেদের মধ্যে সম্প্রতি বৃদ্ধি পায়। সামনে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করে এখানে আমার জেলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলবো ইনশা আল্লাহ।

এসময় পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে ও জেলার ঐতিহ্য রক্ষায় এরকম মিলনমেলা আয়োজনের প্রশংসা করেন উপস্থিত শিক্ষার্থীরা।

জেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল আফ্রাদ বলেন, ইতিবাচক কর্মই শ্রেষ্ঠত্বের পরিচায়ক, বিএইচপিআই’তে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারষ্পরিক মহমর্মিতা বজায় রেখে এরকম মিলন মেলা ছাড়াও ভবিষ্যতে নানাবিধ শিক্ষামূলক, সামাজিক কর্মকান্ড ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে বদ্ধপরিকর।

Economist/19March/ZI/Norshindi


আরো বিভন্ন ধরণের নিউজ