• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার তৃষ্ণা ফাস্টফুডকে ৩০’হাজার টাকা অর্থদণ্ড প্রদান

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ভোলার তৃষ্ণা ফাস্টফুডকে ৩০’হাজার টাকা অর্থদণ্ড প্রদানজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয় কর্তৃক ভোলার সদর রোডে অবস্থিত তৃষ্ণা ফাস্ট ফুড, Sailor, Westery, Image এর শোরুমে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।অদ্য ১৯ মার্চ (বুধবার) দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত পোশাক ও ইফতার সামগ্রীর উপর এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পোশাক বিক্রি প্রতিষ্ঠানগুলোতে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করা হয়েছে। এবং নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে পোশাক বিক্রির অপরাধে Image কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২’হাজার টাকা এবং তৃষ্ণা ফাস্ট ফুড ইফতার সামগ্রী তৈরি করার মুহুর্তে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে সময় হাতেনাতে বেগুনীতে জ্যান্ত লেদা পোকা পাওয়া যায়। এ ছাড়াও ২৫ ঘণ্টা আগের বাসি ইফতার প্যাকেট করছে আজকে বিক্রির জন্য। ফালুদাতে তেলাপোকার বিষ্ঠা পাওয়া যায়। ইফতার সামগ্রীর মূল্য তালিকা নেই। এসব অপরাধে তৃষ্ণা ফাস্ট ফুডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০’হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সার্বিক নিরাপত্তা ও সহায়তায় উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার পুলিশের একটি চৌকশ টিম। এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা, সভাপতি, ক্যাব ভোলা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অভিযান সম্পর্কে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক নূর হোসেন (রুবেল) জানান, ভোক্তা-অধিকার আইন মেনে সততার সাথে ব্যবসা করতে আইনগত পরামর্শ দেন এবং বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য মাঠে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা সর্বদা মাঠে আছে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ইফতার সামগ্রীতে যেনো বাসি খাবার পরিবেশেন করতে না পারে সেজন্য সারাদেশের ন্যায় ভোলা জেলায়ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত রয়েছে।

Economist/19March/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ