• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পেশাজীবী সংহতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোলাম মোস্তফা , রাজনৈতিক বিশ্লেষক
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

পেশাজীবী সংহতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।গত ১৩ মার্চ (বৃহস্পতিবার) কাঁটাবন সংলগ্ন চায়না কিচেন রেস্টুরেন্টে সম্মিলিত পেশাজীবী সংহতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পেশাজীবী সংহতির আহ্বায়ক মির্জা নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পেশাজীবী সংহতির সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন বিপা ও কেন্দ্রীয় সংগঠক সাইফুল্লাহ সিদ্দিক রুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অ্যাড. রেজাউল ইসলাম রিয়াজ।

পেশাজীবীদের সংকট ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েসনের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, আইনজীবী সমিতির মুখ্য সংগঠক শেখ রফিকুল ইসলাম, ঢাকা উত্তর সিটির সাবেক কমিশনার ইসমাইল হোসেন বেনু , গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সৈকত মল্লিক, পেশাজীবী সংহতির সংগঠক কবি মারিয়া রিমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দীয় সম্পাদকমন্ডলীর সদস্য ও শ্রমিকনেতা বাচ্চু ভূইয়া, দীপক রায়, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাহবুব রতন, মিরপুর কমিটির যুগ্ম আহ্বায়ক রতন তালুকদার, কেন্দ্রীয় সংগঠক সর্দার আমিরুল ইসলাম সাগর, শাহনেওয়াজ রহমান, কৃষক মজুর সংহতির সাধারণ সম্পাদক আবদুল আলিম, নাগরিক যুব ঐক্যের সভাপতি কবি সাম্য শাহ, পেশাজীবী সংহতির কেন্দ্রীয় সংগঠক লুভানা তাবাসসুম, মনিষা মাফরুহা ও কাঁকন বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক উৎসব মোসাদ্দেকসহ অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ।

Economist/19March/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ