• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সড়ক ও নৌপথে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেয়া হবে না,

বাধন রায় , ঝালকাঠি
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সড়ক ও নৌপথে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেয়া হবে না, আইন অমাণ্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে:ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।সড়ক ও নৌপথে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেয়া হবে না। আইন অমাণ্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নৌপথে নদীতে ঈদের ৫দিন পূর্বে ও পরে বালু পরিবহনকারী বাল্বহেড থাকতে পারবে না। সড়ক অনুযায়ী নির্ধারিত গতি সীমার মধ্যে যানবাহন চালাতে হবে এবং দ্রুত গতিতে যানবাহন চালনা কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঈদের পূর্বে ও পরে সড়ক ও নৌপথে মানুষের যাতায়াত নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান একথা বলেন।

জেলা প্রশাসকের সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, সচিব জেলা পরিষদ ইমরান শাহারিয়ার, সেনাবাহিনীর ঝালকাঠি জেলা ক্যাম্পের ক্যাপ্টেন মাহামুদুল হাসান, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ শাহারিয়ার শরিফ ও সহকারী প্রকৌশলী গণপূর্ত ইমরান হাসান, জেলা বাস মালিক সমিতির সভাপতি বাচ্চু হাওলাদার ও জেলা পরিবহন ইউনিয়নের সভাপতি টিপু সুলতান এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা বিআরটিএর সহকারী পরিচালক মাহফুজুর রহমান।

আলোচনা সভায় দূর্ঘটনা প্রবণের স্থানের সাইনবোর্ড ও সতর্ক সংকেত, বিদ্যুৎ বিভাগ ও বন বিভাগের মাধ্যমে রাস্তার উপরের গাছের ঢালপালা ছেটে ফেলা, মহাসড়কে অবৈধ ও নিষিদ্ধ যানবাহন নিয়ন্ত্রণে রাখা, ড্রাইভার লাইসেন্স না থাকা মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান, পরিবহন ও নৌপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা ও যাত্রী হয়রানি বন্ধ করা,

লঞ্চে নিরাপত্তার জন্য আনসার ও টার্মিনাল গুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, সাদে যাত্রী পরিবহন না করা, নদীতে পর্যাপ্ত বয়া রাখা, বিদ্যুৎকে সাশ্রয়ী রাখা, পণ্য পরিবহনে চাঁদাবাজী রোধ করা, ঈদের দিন ও চাঁদ রাতে আতশবাজি বা উচ্চ ডিজে বক্স চালানো যাবে না ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।

Economist/20March/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ