• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্বস্তির ঈদযাত্রায় ঢাকা-জামালপুর আঞ্চলিক সড়ক দিয়ে ঘরে ফিরছে মানুষ

জহিরুল ইসলাম মিলন , (টাঙ্গাইল ) ধনবাড়ি
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

স্বস্তির ঈদযাত্রায় ঢাকা-জামালপুর আঞ্চলিক সড়ক দিয়ে ঘরে ফিরছে মানুষ।ঈদযাত্রায় ঢাকা-জামালপুর মহাসড়কের অংশে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নিজ গন্তব্য পৌঁছাতে পারছেন।শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে মহাসড়কের টাঙ্গাইল বাইপাস থেকে জামালপুর সড়ক পর্যন্ত কোথাও কোনো যানজটের ভোগান্তি হয়নি বলে জানা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দূরপাল্লাসহ আঞ্চলিক বাসগুলো স্বল্প সময়ের মধ্যে প্রতিটি বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা শেষে স্থান ত্যাগ করছে। এতে করে সড়কে যানবাহনগুলোর জটলা সৃষ্টি হচ্ছে না। ফলে যাত্রী এবং গাড়িচালকরাও স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে ছুটতে পারছেন।

এদিকে মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে ও থানা পুলিশ তৎপর রয়েছে জানিয়েছেন সংশ্লিষ্ট এরিয়ার কর্মকর্তারা। একইসঙ্গে পুলিশের সহযোগিতায় র‍্যাব সদস্যদের মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে।

গার্মেন্টসকর্মী জাহিদুল ইসলাম জমালপুর যাবেন। কথা বলার চেষ্টা করলে তিনি বলেন, গাড়ির যথেষ্ট চাপ দেখতে পাচ্ছি। আমাদের অফিস গত পরশুদিন ছুটি ঘোষণা করেছে। অবশিষ্ট কাজকর্ম শেষে আজ পরিবার নিয়ে ঈদ করতে গ্রামে যাচ্ছি। রাস্তায় যেহেতু যানজটের আশঙ্কা নেই, তাই মনে হচ্ছে ২ ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারবো।

ব্যবসায়ী মন্টুর ধারণা এবার যানজটের ভোগান্তি পোহাতে হবে না ঘরমুখো মানুষকে। তবে মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না থাকলে ডাকাতি-ছিনতাইয়ের শিকার হবেন অসংখ্য মানুষজন।

কয়েকজন দূরপাল্লার বাসচালক জানান, বিগত বছরগুলোর মতো এবার মহাসড়কের কোথাও যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে না তাদের। বর্তমান সময়ের মতো আগামী ২-৩ দিন থাকলে যাত্রীদের যাত্রা স্বস্তির হবে।

মহাসড়কের পরিস্থিতির বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, এবারের ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে আমাদের অতিরিক্ত ফোর্স কাজ করছে। ঈদ উপলক্ষে আমরা দিবারাত্রি ডিউটি করে যাচ্ছি। আশা করছি যানজটের ভোগান্তি থেকে ঘরমুখো মানুষকে মুক্ত করতে পারবো।

Economist/28March/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ