• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নির্ভিঘ্নে ঘরে ফিরতে ভোলার ইলিশা আঞ্চলিক মহাসড়কে নৌবাহিনীর বিশেষ টহল

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নির্ভিঘ্নে ঘরে ফিরতে ভোলার ইলিশা আঞ্চলিক মহাসড়কে নৌবাহিনীর বিশেষ টহল।ভোলা মহাসড়ক পরানগঞ্জ বাজার এলাকায় নৌ কন্টিনজেন্ট ভোলা সদর এর নেতৃত্বে ভোলা বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ শাহাদৎ হোসেন চৌধুরীর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা কালীন ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র বিহীন ০৬ টি সিএনজি, ০১টি বাস, ০৫ টি মোটরসাইকেল, ০১ টি ট্রাকসহ মোট ১৩ টি যানবাহন আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ১৩ টি যানবাহনের মালিকদের আলাদা আলাদা হারে সর্বমোট ৮৭’হাজার টাকা জরিমানা করা হয় ও ০৩ টি যানবাহনের মধ্যে ০১টি সিএনজি এবং ০২টি মোটর সাইকেল আটক করে ভোলা সদর থানায় প্রেরণ করা হয়।

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই ২০২৪ হতে অদ্যবদি নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা অস্ত্র, মাদক, অবৈধ কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষণ ও ঝাটকা নিধন প্রতিরোধ এর মত গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৬ এপ্রিল (রবিবার) সকাল ১১ ঘটিকা হতে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানা পুলিশ ও বিআর টিএ কর্তৃপক্ষ এর সমন্বয়ে ঈদ ‌পরবর্তী সময়ে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে পরানগঞ্জ বিশ্বরোড এলাকায় যৌথ টহল ও তল্লাশি চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভোলা জেলায় মানুষের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য নৌবাহিনী কন্টিনজেন্ট কর্তৃক এ ধরনের বিভিন্ন রকম টহল ও নিরাপত্তা মূলক কার্যক্রম চলমান থাকবে বলে নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার জানিয়েছেন।

এ ছাড়াও, নৌবাহিনীর বিভিন্ন রকম অপারেশনাল কর্মকান্ডের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, এবছর চলমান জাটকা নিধন প্রতিরোধ অভিযানে ৮৩ কোটি ১২ লাখ টাকার অবৈধ জাল ও ঝাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।

Economist/6April/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ